Sunday, 14 May 2017

নিউজিল্যান্ডকে আয়ারল্যান্ডের ধাক্কা


বিনা উইকেটে ৫৩। সেখান থেকে নিউজিল্যান্ডের স্কোর হয়ে গেল ২ উইকেটে ৫৫। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভালো শুরু পাওয়া নিউজিল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়েছে আয়ারল্যান্ড। নিজের টানা দুই ওভারে দুই ওপেনারকে ফিরিয়েছেন ব্যারি ম্যাককার্থি। জোড়া ধাক্কা সামলে নেওয়ার ভার এখন রস টেলর ও জর্জ ওয়ার্কারের। ১০ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে নিউজিল্যান্ডের রান ৫৭।
মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোম, মিশেল ম্যাকলেনাহানরা এখনো আইপিএলে। প্রায় নিজেদের দ্বিতীয় সারির দলকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ খেলছে নিউজিল্যান্ড। রনকি-ল্যাথাম ওপেনিং জুটি অবশ্য দায়িত্বটা ভালোই সামলে নিচ্ছিলেন শুরুতে।
ষষ্ঠ ওভারে আক্রমণে ম্যাককার্থিকে নিয়ে আসা হয়। ওই ওভারে দুটি চার হজম করার পরও তাঁকে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। নিজের দ্বিতীয় আর ইনিংসের অষ্টম ওভারে তারই প্রতিদান ম্যাককার্থি দিলেন লুক রনকিকে ফিরিয়ে। পরের ওভারে ফেরালেন টম ল্যাথামকেও।
সিরিজের প্রথম ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আয়ারল্যান্ড তাই এরই মধ্যে ২ পয়েন্ট নিয়ে রেখেছে নিজেদের নামের পাশে। এই সিরিজের ফাইনাল নেই। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলটাই হবে চ্যাম্পিয়ন।
আজ বেশ মিষ্টি রোদ উঠেছে। এমন আবহাওয়া বুধবারেও থাকলে হয়। সেদিন বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সূত্র: ক্রিকইনফো।

No comments:

Post a Comment

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

CATS REACT TO VIRAL VIDEOS